১০:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তায় ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি ধানের চারা রোপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী এলাকায় এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের রাউৎবাড়ী হতে রাউৎবাড়ি পূর্বপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগি হয়ে পরে রয়েছে। স্থানীয়রা বারবার রাস্তা সংস্কারের দাবী জানালেও কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অন্যদিকে কয়েকদিনের ভারী বর্ষণে রাস্তাটি আরো নাজুক হয়ে পড়েছে। এতে পায়ে হেটেও চলাচল করতে পারছে না এলাকাবাসী। ফলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানায় তারা। রোপনের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

অন্যদিকে বন্যার পানিতে গোবিন্দাসী-ভালকুটিয়া-কষ্টাপাড়া পাঁকা রাস্তা ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে। রাস্তাটি বেহাল অবস্থায় পরে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। পরে ভালকুটিয়া গ্রামের ব্যবসায়ী সন্তোষ সাহা ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করে যানচলাচলের জন্য উপযুক্ত করে দেয়।

রাউৎবাড়ী গ্রামের ইমরান, ইয়াকুব, জলিল জানায়, দীর্ঘদিন যাবৎ রাস্তার এই বেহাল দশা। কোন যানবাহন চলাচলতো দুরের কথা বৃষ্টি নামলে পায়ে হেটে চলাচল করা যায় না। এতে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকার লোকজন।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের আকবর আলী জানান, বন্যার পানিতে রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ব্যক্তি উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি