১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পেলেন ননএমপিও শিক্ষক-কর্মচারিরা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ননএমপিও  স্কুল ও  কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারির মাঝে ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, শিক্ষক প্রতি ৫ হাজার ও কর্মচারি প্রতি ২ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেকার হয়ে পড়েন। কারন তাদের বেতন ভাতা চলতো শিক্ষার্থীদের ফি’র টাকায়। সেটা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছিল উপজেলার ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। এখন এ প্রণোদনার টাকা কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি নিয়ে আসবে।

প্রনোদণা পাওয়া মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক মালেকা ইয়াসমীন প্রনোদণার চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রনোদণা আমাদের সংসার চালাতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক উপজেলার ননএমপিও স্কুল-কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারিদের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক  সহায়তা পেয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের উপকার হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি