০৯:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ | | ১৩৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে শহীদদের স্মরণে¡ বিশ^বিদ্যালয় পরিবার, বিভিন্ন হল, বিভাগ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়-৭১-এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে প্রত্যয়-৭১ এর পদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

আলোচনা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে বিজয় অঙ্গণ, একাডেমিক ভবন (চতুর্থ তলা) ও শিক্ষক কর্মকর্তা ডরমিটরীর ফলক উন্মোচন করেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ছাত্রদের মোরগ লড়াই, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ফুটবল, শিক্ষক ও কর্মকর্তাদের ভলিবল, শিক্ষিকা ও মহিলা কর্মকর্তাদের পিলো পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কর্মসূচিতে লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজ্ঞার অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ ইকবাল মাহমুদ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোঃ মুনিরুজ্জামান মুজিবসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে বাদ জুময়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় এবং গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি