০৭:২১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৬, মোট ৪২৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫০ জন আর মৃত্যু বরণ করেছেন ৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬ জন, গোপালপুরে ৪ জন, ভূঞাপুর, নাগরপুর ও মির্জাপুরে ৩জন করে, কালিহাতীতে ২জন এবং বাসাইল, দেলদুয়ার, সখিপুর, ধনবাড়ী ও মধুপুরে ১জন করে রয়েছেন।  

রোববার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চিকিৎসাধীনদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে রয়েছেন ৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, টাঙ্গাইলের বাহিরে চিকিৎসাধীন ১১ জন, বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২৪৪ জন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি