০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ | | ১৫৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের আবুল হোসেন (৫২) ও তার ছেলে শরীফ হোসেন (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা ও পুত্র হাটুভাঙা রোড থেকে রড কিনে ট্রাকে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর নামকস্থানে পৌছলে সামনে যানজটে আটকা পড়ে থাকা পল্লীবিদ্যুতের খুটি ভর্তি একটি ট্রাক হঠাৎ ব্যাক গিয়ারে আসলে রড ভর্তি ট্রাকের সামনের গøাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

এ সময় ট্রাকের চালকের পাশের আসনে বসা পিতা ও পুত্র চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি