১০:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় মৃত ব্যক্তির লাশ সৎকার করলো বিশেষ কমিটি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানী গ্রামের নকুল চন্দ্র দাস এর ছেলে চেতন চন্দ্র দাস এর মরদেহ সৎকার করেছে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। 

সোমবার (১৫ জুন)দুপুরে টাঙ্গাইলের কাগমারী রানীদিনমনি মহাশ্মশানে স্বাস্থ্যবিধি ও ধর্মীয় রীতি অনুসরন করে তার মরদেহের সৎকার করা হয়। সৎকার কার্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উপ-পরিচালক রমেশ চন্দ্র সরকার, পূজা পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন, সদরের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা লিটন।

মঙ্গলবার সত্যতা নিশ্চিত করে পূজা পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান, সড়কে ফেলে যাওয়া মৃত ব্যক্তি চেতন চন্দ্র দাস করোনা ভাইরাসে মারা গেছেন সেটি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া। সৎকারের ব্যয়ভার বহন আর গ্রামবাসী আপত্তির ভয়ে পরিবারের লোকজন মরদেহটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গøাস নামক স্থানে ফেলে রেখে যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করাসহ নিহতের পরিচয় শনাক্ত করেন। মৃত ব্যক্তি হিন্দু ধর্মীয় হওয়ায় ও ধর্মীয় রীতি অনুসরন করে মরদেহটির সৎকারে তাদের সহযোগিতা চাওয়া এ সৎকার কার্য পরিচালনা করেন তারা। কমিটির পক্ষ থেকে এই প্রথম করোনায় আক্রান্ত মৃত কোন ব্যক্তির সৎকার কার্য পরিচালিত হয়েছে। এছাড়াও সরকারীভাবে সৎকারের ব্যয়ভার বহন করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি