০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাড়ি ফিরতে গিয়ে টাঙ্গাইল থেকে নিখোঁজ নাগরপুরের জান্নাত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামের মো. শাহজাহান খানের মেয়ে মাদ্রাসার ছাত্রী উম্মে জান্নাত (১৫) বাড়ি ফিরতে গিয়ে টাঙ্গাইল থেকে নিখোঁজ হয়েছে। 

বুধবার দুপুরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় সে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় সাধারন ডাইরী করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিখোঁজ জান্নাতের বাবা শাহজাহান খান।

বাবা শাহজাহান খান জানান, বুধবার সকালে মেয়েকে নিয়ে আমি নাগরপুর হতে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মোবাইলের বিকাশ অফিসে যাই। বিকাশ অফিসের কাজ শেষে আমি আমার মেয়েকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল বেবীস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিক্সায় উঠিয়ে দেই। আর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা গিয়ে বিকালে খবর পাই আমার মেয়ে বাড়ী ফিরে যায়নি। আমি তৎক্ষনাৎ ঢাকা থেকে টাঙ্গাইল এসে মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারন ডাইরী করি যাহার নং ৪৯৫। নিখোঁজ জান্নাতের বাবা তার মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক মো.ফরহাদ হোসেন বলেন, জিডি পেয়ে আমরা দেশের সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি