০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আওয়ামীলীগের উপদেষ্টা হাজী মকবুল স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা আলহাজ্ব মকবুল হোসেন এর মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, আসাদুজ্জামান চৌধুরি, জিএম ফুয়াদ মিয়া, আব্দুর রশিদ, আব্দুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো.এহসানুল কবীর মুকুল, সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ হারুন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

পরে মরহুম মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।

উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ মে রাতে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন মৃত্যু বরণ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি