১০:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে প্রতিবেশির সহায়তা পেলেন দরিদ্ররা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবেশী দরিদ্র ও কর্মহীনদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাদের প্রতিবেশি গ্রামের বাসিন্দারা। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলা সদরের সরিষাদাইড়, আন্ধরা, বাবুবাজার, সূত্রধর পাড়া, সাহাপাড়া ও বনিকপাড়া এলাকার ৬০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। 


এতে দরিদ্র পরিবারের সদস্যের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি পেঁয়াজ, একটি আটা ও একটি সাবান করে সাবান দেয়া হয়। 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সহকারি পরিচালক তন্ময় চক্রবর্তী এর উদ্যোগে সাহাপাড়া এলাকার বাসিন্দা দেবপ্রিয় শীল, আবির শীল, আকাশ শীল ও সৈকত সাহার সহায়তায় এসব সামগ্রী বিতরণ করেন।

তন্ময় চক্রবর্তী বলেন, ‘আমরা প্রতিবেশিদের সহায়তা করছি। এর আগেও তাঁদের সহায়তা করা হয়েছে। যে কোন বিপদে আগে প্রতিবেশিরাই এগিয়ে আসেন। সেই দৃষ্টিকোন থেকে ক্ষুদ্র পরিসরে হলেও এই দুর্যোগের সময় আমরা উদ্যোগটি নিয়েছি। যা অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি