০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পিআইও কে মারধরের অভিযোগে ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা নবীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার (২৮ মে) টাঙ্গাইল জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এই সাময়িক বরখাস্তের কথা জানায়।

শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

তিনি জানান. স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার তাকে চিঠি দিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা নবীনের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে।

এ সময় তিনি আরো জানান, গত ২১ মে নাজমুল হুদা নবীন এর বিরুদ্ধে পিআইও অফিস কক্ষে ঢুকে মারধর করার অভিযোগে রয়েছে। এ ব্যাপারে পিআইও মমিনুল বাদি হয়ে গত ২২ মে টাঙ্গাইল সদর থানায় নবীনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় পিআইও অভিযোগ করেন, ঘটনার দিন তার অফিস কক্ষে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও তপু নামক তার অপর এক সহযোগীসহ আরও ৪/৫ জন প্রবেশ করেন। তারা সরকারি কাজে বাঁধাদান করে অবৈধভাবে ত্রাণের কিছু শ্লিপ তাকে দেন। এ সময় পিআইও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে ত্রাণ দিতে অস্বীকার করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অফিসের দরজা বন্ধ করে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তারা পিআইওকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি দেন। এতে পিআইও গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা নবীনসহ হামলাকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যান। পরে পিআইও মমিনুল হক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি