০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপসর্গ ছাড়াই নতুন করে করোনায় আক্রান্ত ২, ৯ বাড়ী লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে উপসর্গ ছাড়াই নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে। তারা দুজনেই পুরুষ। একজনের বয়স (৪৮) এবং অপরজনের বয়স (৩৫)। 

এ ঘটনায় ওই দুইজনের বাড়িসহ মোট ৯ টি বাড়ি লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত ব্যক্তির সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, আক্রান্ত দুজনেই ঢাকা শেমপুর বম্বে চিপস কোম্পানিতে চাকরি করতো। পরে তারা ঈদের ছুটিতে গত ১৪ মে শেমপুর থেকে একত্রে তাদের গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে আসে। ছুটি কাটিয়ে করোনা পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যেতে বলায় গত ২২ মে তারা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২৩ মে নমুনাগুলো ঢাকার আইপিএইচএ পাঠিয়ে দেয়। 

পরে সোমবার (২৫ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে আক্রান্ত ওই দুইজনের বাড়ি সহ মোট ৯ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বর্তমানে তারা দুজনেই সুস্থ্য থাকায় আপাতত হোম আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি