০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুস্থদের পাশে ঈদ উপহার নিয়ে স্বপ্নের গ্রাম সংগঠন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

“ঈদ আনন্দে ঘরে থাকি, করোনায় নিজেকে নিরাপদ রাখি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিচ্ছে ‘স্বপ্নের গ্রাম’ নামে একটি সংগঠন। 

শনিবার রাতে উপজেলার চৌবাড়িয়া-পচাঁসারটিয়া গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

সংগঠনসূত্রে জানা যায়, করোনা ভাইরাসের এ ভয়াবহতার মাঝেও ঈদ উপলক্ষ্যে ‘স্বপ্নের গ্রাম’ সংগঠন  তুলনামূলক  অস্বচ্ছল পরিবারের কাছে সামান্য ঈদ সামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছে । করোনা ভাইরাসের কারনে এবারের আয়োজনে ছিল ভিন্ন মাত্রা কিছুটা গোপনে এবং সামাজিক দূরত্ব নিশ্চিৎ করে নির্ধারিত ব্যক্তিদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে ঈদ সামগ্রী। 

এসময় সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, ঈদ শব্দটির মাঝে আনন্দ শব্দটি নিহিত তাই সংগঠন চেষ্টা করেছে জাতির এই ক্রান্তিলগ্নে এসেও আমরা যেন মিলেমিশে সকল যন্ত্রনা বেদনা ভুলে ঈদের আনন্দে নতুন ভোরের আশায় বুক বেধে একসাথে পথ চলতে পারি। এজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

তারা আরো বলেন, আসছে ঈদ সকলের জন্য বয়ে আনুক আনন্দের সুবাতাস এবং মহামারি চলে যাক দৃষ্টি সীমানার বাইরে, শুরু হোক স্বাভাবিক পথচলা এগিয়ে চলুক দেশ এই হোক আমাদের সকলের মনো বাসনা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি