১১:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুরে খাদ্যগুদামে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষিকর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপ-খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান, সহকারি খাদ্য পরিদর্শক আবুল হাশেম প্রমুখ। 

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ১ম ধাপে উপজেলার ১৫ হাজার কার্ডধারী কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন হাজার কৃষক ও মিলারদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে  ১৪শ ২৭ মেট্রিকটন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২৬শ ৬৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। 

সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু কথা থাকলেও কৃষকের তালিকা প্রস্তুতসহ ধান কাটা মারায়ে বিলম্ব হওয়াতে মির্জাপুরে ধান-চাল সংগ্রহ বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে। ফলন ভাল হওয়ায় স্থানীয়ভাবে ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা পুরন করা সম্ভব হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি