১০:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বোরো ধান সংগ্রহে লটারি, ১৮০০ কৃষক বাছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চলতি বোরো মৌসুমে স্বচ্ছতার মাধ্যমে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে উপজেলায় এবার ১৮০০ জন কৃষক বাছাই করা হয়েছে। 

বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে টনপ্রতি ২৬ হাজার টাকা মূল্যে সরকারি খাদ্যগুদামে জনপ্রতি এক টন করে ধান ক্রয় করবে সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ৩৩০০ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১৮০০ জন কৃষক সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেলেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল, খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এবছর নাগরপুরে ১৬ হাজার ৬৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান ক্রয়ের লক্ষমাত্রা ২৭৪১মেট্রিক টনের মধ্যে প্রান্তিক কৃষক ৫০ ভাগ, মাঝারি কৃষক ৩০ ভাগ ও বড় কৃষক ২০ ভাগ নির্ধারণ করা হয়। উপজেলার ১২ টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে এ ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, তালিকাভুক্ত ৩৩০০ জনের মধ্য থেকে ১৮০০ জন কৃষক লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। প্রত্যেক কৃষক নিজে ধান দিবেন এবং নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে স্থায়ীভাবে তার কার্ড বাতিল করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি