০৮:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শর্ত সাপেক্ষে আবারো খুলছে টাঙ্গাইলের দোকান-শপিংমল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রামন রোধে স্বাস্থ্যবিধি মানাসহ শর্ত সাপেক্ষে আবারো খুলছে টাঙ্গাইলের দোকান ও শপিংমল গুলো।

বৃহস্পতিবার ব্যবসায়ীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইলের মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা জারি করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল ইসলাম। তবে ঔষুধ, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান বন্ধের আওতামুক্ত ছিল।

বৃহস্পতিবার টাঙ্গাইলের ব্যবসায়ীরা একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শান্তিপূর্ন বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় তারা দোকান-শপিংমল খুলে দেওয়ার জোর দাবি জানান। 

পরে ব্যবসায়ীদের পক্ষে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে দেখা করে ব্যবসায়ীদের দাবির বিষয়টি তুলে ধরেন। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মানাসহ শর্ত সাপেক্ষে দোকান- শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খান আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি।

তবে আজ বিকেলে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসনের বেধে দেওয়া শর্ত গুলো বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি