১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতিসহ ৪ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতিসহ চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের কোনো ধরনের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি (৪৫), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী (৩৬), উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী (৪৮) ও মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এক কিশোর (১৪)।

জানা যায়, স্থানীয় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা গত সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআর’এ পাঠায়। বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে সংবাদকর্মীসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের দুইজন নৈশ প্রহরী ও পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা এক কিশোরের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

উপজেলা সদরে চারজনের করোনা পজিটিভ আসায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসন মির্জাপুর প্রেসক্লাব, নৈশ প্রহরীদের কোয়ার্টার, সংবাদকর্মীর বাড়িসহ ২৫টি বাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চারতলা একটি ভবন ও কয়েকটি দোকান এবং এক নৈশপ্রহরীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ উপজেলায় এখন পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি