১০:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাগরপুরে ২ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর এ সাজা দেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল মান্নানের বাড়ি উপজেলার রাউতারা গ্রামে ও আব্দুল মজিদ মিয়ার বাড়ি মানড়া গ্রামে । দন্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে কারাগারে পাঠিয়ে দেন।

জানা যায়, সারা উপজেলায় কিছু অসাধু বালু ব্যবসায়ী বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু/মাটি উত্তোলন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলেশ্বরীর শাখা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়ায় এ দন্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও আনসার ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান এ অভিযানে সহায়তা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর জানান, অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল মজিদ ও আব্দুল মান্নানকে আটক করে "বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০" এর ৪(গ) ধারা লংঘনের অপরাধে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে এবং দুইটি বালুবাহী ট্রলি জব্দ করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি