০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় জমজমাট টাঙ্গাইলের ঈদবাজার

সুজন রহমান | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

বিধি-নিষেধের তোয়াক্কা না করেই জমে উঠেছে টাঙ্গাইলের ঈদবাজার। সরকারি সিদ্ধান্তের পর টাঙ্গাইলে ১৬ শর্ত দিয়ে ব্যবসায়ীদের সীমিত পরিসরে দোকানপাট খোলার সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন।

গত শনিবার এক বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে ১০ মে থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত দেয় স্থানীয় প্রশাসন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত পরিসরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দোকানপাট খোলার কথা বলা হয়। তবে জুড়ে দেয়া হয় ১৬ শর্ত। এর মধ্যে দুটি শর্ত ছাড়া আর একটিও মানছেন না ক্রেতা-বিক্রেতারা।

বিক্রেতারা বলছেন, আমরা নিরূপায় আর ক্রেতারা সচেতন নয়। অন্যদিকে ক্রেতারা বলছেন, প্রশাসনিক কোনো নজরদারি নেই মার্কেটগুলোতে। এজন্য কেউ মানছে না স্বাস্থ্যবিধি।

সোমবার টাঙ্গাইল শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার করা, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করাসহ মোট ১৬ শর্তের দুটি ছাড়া আর একটিও মানছেন না কেউ। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের মতো গোটা বাংলাদেশ যখন আতঙ্কে তখন টাঙ্গাইলের মার্কেট গুলোতে আসা মানুষের কারও মাঝে নেই আতঙ্কের কোনো ছাপ। মার্কেটে ঢুকলে মনে হবে দেশে করোনা নামক কিছুই নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি