০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ৬শ পিচ পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।  

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানমের হাতে সুরক্ষা সামগ্রী তুলেন দেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডাইরেক্টর হেলথ এন্ড ট্রেনিং এ কে এম রেজউল হক।

এ সময় সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ামর‌্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । 

গণস্বাস্থ্য কেন্দ্রের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর মধ্যে রয়েছে ৬শ পিচ পিপিই গ্রাউন ও সু কভার, হ্যান্ডগ্লাবস ৩ হাজার, সার্জিক্যাল মাস্ক ১২শ এবং সানগ্লাস ১৮০টি। 

দ্বিতীয় পর্যায়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মকর্তা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি