১২:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১ বৃদ্ধের করোনা শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দুইদিনে এ উপজেলার তিনজন করোনা শনাক্ত হল। আক্রান্ত ব্যক্তি কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি ফিরেছেন। আক্রান্ত ব্যক্তির আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ জনে। 

শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিসহ চারজন গত কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য বিভাগ ওই চারজনসহ উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে ৬ মে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়। 

আজ শুক্রবার তার করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ পরযন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৯৮ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোন শনাক্ত হল আটজনের। 

আক্রান্ত আটজনের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন। একজন বাড়িতে আইসোলেশনে এবং বাকি চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি