১১:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের খাদ্য বিতরণ  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ, এই পরিস্থিতিতে হতদরিদ্র পরিবারগুলো অসহায় অবস্থায় জীবনযাপন করেছে। সামনে ঈদ ও চলতি রমজানে অনেকটাই হাসি বিমুখ দেশের অগণিত অস্বচ্ছল পরিবারগুলো। শহরঞ্চালে বিভিন্ন বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যাগে ত্রাণ তৎপরতা দেখা গেলেও, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যাগে ত্রান তৎপরতা নগণ্য।  

এই পরিস্থিতিতে প্রত্যন্ত গ্রামগুলোর হতদরিদ্র ৪৫ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে আমেরিকা ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলে, গোপালপুর উপজেলার চর চতিলা, রামপুর চতিলা (ফারাজিপাড়া) বনমালী, বিলডগা, জোত বাগল ও চক্কাশী গ্রামের অত্যন্ত অসহায় পরিবারগুলো খুঁজে বের করে তাদের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীতে ছিলো জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি লবন, ৫০০গ্রাম করে ডাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই, খেজুর, মুড়ি ও ২টি সাবান। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা শুকুর মাহমুদ, শেখ ফরিদ, স্বাস্থ্যকর্মী লুৎফর রহমান, সংবাদকর্মী মাহদি হাসান শিবলী, মো. রুবেল আহমেদ ও ব্যবসায়ী আশরাফুল আলম। বিতরন কাজে সহযোগিতা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন চর চতিলা যুব উন্নয়ন সংঘ। 

আমেরিকা প্রবাসী ও শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুবুর বলেন,অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য শুশুয়া ভিলের প্রতিষ্ঠা, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। এই কঠিন সময়ে শহরের পাশাপাশি গ্রামের মানুষের প্রতি আরো বেশি সহযোগিতার হাত বাড়ানো উচিৎ, অনেক পরিবারের ঈদ উপলক্ষে পরিবারের শিশুদের জন্যও কেনাকাটার সামর্থ্য নেই বলে গ্রামের বিভিন্ন মানুষের প্রতিক্রিয়ায় জানা গেছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি