১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পেনশনের টাকা উত্তোলনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব !

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা প্রতিমাসের প্রথম সপ্তাহে বিতরণ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে রবিবার (৩ মে) ৪ শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কালিহাতী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সামাজিক দূরত্ব না মেনে ভীড় জমায়।এতে মহামারী করোনা ছড়ানোর আতংক বিরাজ করছে জনমনে। 

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় শত শত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের অবসর ভাতা উত্তোলনে কাগজ পত্র নেওয়ার জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে সামাজিক দূরত্ব না মেনে ভীড় জমাচ্ছেন। উপজেলা হিসাব রক্ষণ কার্যালয় থেকে ভাতা উত্তোলনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোনালী ব্যাংক কালিহাতী শাখায় হুমড়ি দিয়ে পড়ছে। ব্যাংক যেন মনে হচ্ছে একটি হাট। এতে ব্যাংকের সাধারণ গ্রহীতারা রয়েছে আতংকে।

সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রাহক জানান, ৬০ বছরের উপরে সকলেই করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ৬০ বছরের উপরে সকল ব্যক্তিকেই ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ৬০ বছরের উপরে সকল ব্যক্তি করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যে রয়েছে। অথচ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই ৬০ বছরের উপরে। 

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান, আমরা পেটের দায়ে দোকান করে খাই। দোকান করার জন্য স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখতে পারিনা। করোনার নিয়ম কি শুধু আমাদের গরীবের জন্যই? তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, উপজেলা চত্বরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ভীড় জমাচ্ছে সেটা আপনারা দেখেন না?

এ বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এমজি ফারুক আহমেদ চৌধুরী বলেন, আমি দূরে দূরে বসার জন্য বলেছি, তারা মানেনি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া জানান, এটি নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে। এটা আমার দায়িত্ব না, এটা দেখার দায়িত্ব উপজেলা প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, আমি ব্যস্ততার কারণে বিষয়টি দেখতে পারিনি। হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তীতে ছোট ছোট অংশে ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়ার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি