০৭:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষকের ধান কাটলেন গ্রামবাসী, উৎসাহ দিলেন চেয়ারম্যান-ইউএনও

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের দুইজন দুস্থ কৃষকের ধান কেটে দিয়েছেন গ্রামবাসী। সেখানে উপস্থিত থেকে কিছু সময় ধান কেটে সবাইকে অনুপ্রাণিত করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

শনিবার (২ মে) পাথারপুর গ্রামের দরিদ্র কৃষক আবদুস সবুর ও শামীম আল মামুনের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন গ্রামবাসী। ওই ইউনিয়নের কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশত কর্মী ধান কাটায় অংশ নেন। খবর জাগোনিউজ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, গজারিয়া ইউপি চেয়াম্যান আবদুল মান্নান মিঞা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ চান মাহমুদ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, ইউনিয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, অনেকেই শার্ট-প্যান্ট পরে ফটোসেশন করার জন্য ধান কাটতে যায়। এটা উচিত নয়। কৃষকের যদি কোনো উপকার না হয় তাহলে অভিনয়ের কোনো দরকার নেই।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন, গ্রামের আবদুস সবুর একজন বর্গাচাষি। তার এক একর জমি শ্রমিক ও টাকার অভাবে কাটতে পারছিলেন না। আমরা উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে দুইজন কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি