০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেশে ধান রোপন ও কাটা সব কিছুই হবে যন্ত্রের মাধ্যমে-কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশে ধান রোপন ও কাটা সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। এজন্য যন্ত্রগুলো বিদেশ থেকে আনা হচ্ছে। কৃষির সকল ক্ষেত্রকে বানিজ্যিকি করণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

শুক্রবার (১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যে কোন প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহন করেছে।

এসময় মন্ত্রী আরো বলেন, সরকার বর্তমান করোনা দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে। করোনার কারনে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয় সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন। সরকারী উদ্যোগে ভর্তুকি মুল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেষ্টার মেশিনের পরিমান আরো বাড়ানো হবে। করোনা দুর্যোগের লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সকল ফসলের ন্যায্য মুল্য পায় তারও ব্যবস্থা করবে সরকার।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি