০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের করোনায় আক্রান্ত ২ যুবক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত টাঙ্গাইলের দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। 

সুস্থ হওয়ায় বুধবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাঁড়পত্র দেওয়া হয়। সুস্থ হওয়া যুবকরা হলেন, ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে আবু সাইদ (২৫) ও নাগরপুর উপজেলার পানান গ্রামের মো. ছবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (২৮)।

জানা যায়, গত ১৫ এপ্রিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে আবু সাইদ (২৫) আর নাগরপুর উপজেলার পানান গ্রামের মো. ছবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (২৮)। টানা ১৪ দিনের চিকিৎসা শেষে সুস্থ হন তারা। বর্তমানে এ ওয়ার্ডে ভর্তি রোগী সংখ্যা ৩জন। এ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের জন্য নিয়োজিত রয়েছেন ২৭ জন ডাক্তার আর ২৯ জন নার্স। এর মধ্যে প্রতিদিন দায়িত্ব পালন করছেন ৪জন ডাক্তার আর ৬ জন নার্স।

করোনামুক্ত মোহাম্মদ আলী ও আবু সাইদ জানান, তারা দুজনেই ঢাকায় চাকুরী করতেন। গত ১৪ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করার করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে ১৫ এপ্রিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ১৪ দিনের চিকিৎসা শেষে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। 

তারা জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের ভয় পাওয়ার মত কোন কারণ নেই। আদা দিয়ে বেশি বেশি গরম পানি পান আর চিকিৎসকের পরামর্শ মেনে চললেই অতি দ্রæত এই ভাইরাস থেকে সুস্থ হওয়া যায়। 

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব জানান, আল্লাহর রহমত আর তাদের প্রচেষ্টায় করোনাভাইরাস আক্রান্ত দুই যুবক টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সসহ সকলের উৎসাহ বেড়েছে। এর ফলশ্রæতিতে ভবিষ্যতেও জীবনের ঝুঁকি নিয়ে এ ইউনিটে কর্মরতরা করোনাভাইরাসে আক্রান্তদের সেবা প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি