০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এই মুহুর্তে করোনার একমাত্র প্রতিষেধক ঘরে থাকা - জুবায়ের হোসেন  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেছেন, এই মুহুর্তে করোনা ভাইরাসের একমাত্র প্রতিষেধক ঘরে থাকা। তাই ভাইরাসের সংক্রমন ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে। 

সোমবার সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার তিনশতাধিক দুস্থ ভিডিপি সদস্য-সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে। এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ সেখানে উপস্থিত ছিলেন। 

তাদের দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ভিডিপি সদস্য-সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা গ্রামে বসবাস করেন এবং গ্রামের মানুষের সঙ্গে আপনাদের সার্বক্ষনিক উঠাবসা। তাই করোনা ভাইরাসারে সংক্রমনরোধে এই মুহুর্তে নিজেরা ঘরে থাকবেন এবং অন্যদের ঘরে থাকার পরামর্শ দিবেন। করোনার প্রাদুর্ভাবের এই সময়ে সরকার প্রত্যেকের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি