০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে অবৈধভাবে মজুদ রাখায় টিসিবি’র ২ ডিলারকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে টিসিবি’র পন্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে দুই ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ও মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্লা বাজারে আবুল বাশার ট্রের্ডাস এর গোডাউনে টিসিবি’র পন্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে দুটি গোডাউনে বিপুল পরিমান টিসিবির পন্য সামগ্রী মজুদ পাওয়া যায়। 

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ও আরিফুর ইসলামের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার এবং আবুল বাশার ট্রের্ডাস এর মালিক আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও আবুল বাশারের গোডাউনে অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,০৪০ কেজি খাদ্যবান্ধব চাউল পাওয়া যায়। ফুড অফিসারের তথ্যানুযায়ী গত এপ্রিল মাসের সর্বমোট বিতরণের পরে (২৫ এপ্রিল) গুদামে সর্বমোট ২,৪০০ কেজি চাউল (৪৮ বস্তা) থাকার কথা থাকলেও ওই গুদামে ২,৬৪০ কেজি (৫২ বস্তা ৪০ কেজি) চাউল বেশী পাওয়া যায়। এ অপরাধে ডিলার আবুল বাশরকে গ্রেফতার করাসহ তার ডিলারশীপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযানে অনান্য কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি