০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ৩৮৮ভিক্ষুককে (সংগ্রামী সদস্য) খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে গ্রামীণ ব্যাংক।

বৃহস্পতিবার বিকেলে মধুপুর গ্রামীণ ব্যাংক জোনাল অফিস ক্যাম্পাসে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই সহায়তা প্রদান করা হয়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মধুপুর জোনাল অফিসের অন্তর্ভূক্ত এ অঞ্চলের ভিক্ষা বৃত্তি থেকে ফেরানো প্রকল্পে  ৩৮৮ সংগ্রামী সদস্য (ভিক্ষুক) রয়েছে। তাদের অনেকে ভিক্ষা বৃত্তি ছেড়ে সক্ষমতা অনুযায়ী কাজ ও ক্ষুদ্র ব্যবসা করছে। করোনা সংকটের এসময়ে ওই অসহায়দের আয় রোজগার বন্ধ।  ওই কর্মহীনদের মাঝে প্রথম ধাপে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২লিটার তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ৪ টা সাবান মিলে ৩ হাজার ২শ টাকা মূল্যের সামগ্রী এবং চিকিৎসা ও সবজি কেনার জন্য নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়েছে।  

দ্বিতীয় ধাপে ঈদের আগেও তাদের অনুরূপ সহযোগিতা করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম, অঞ্চল ব্যবস্থাপক অসীম কুমার দাস, প্রকল্প ব্যস্থাপক মো.রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক  মুহাম্মদ শফিকুজ্জামান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি