০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নারী করোনায় আক্রান্ত, ১৬ বাড়ি লক ডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কামদেববাড়ি গ্রামে ঢাকা ফেরত এক নারী গার্মেন্টসকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় ঐ গ্রামের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলীম আল রাজী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঐ গ্রামে উপস্থিত হয়ে করোনায় আক্রান্ত বাড়িটি লাল কাপড় দিয়ে লকডাউন করাসহ পার্শ্ববর্তী ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী জানান, করোনা সংক্রমণের উপসর্গ উপস্থিতি থাকায় গত ১৯ এপ্রিল ঐ গার্মেন্টসকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। গতকাল রাতে ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

এসময় মাইকে সচেতনতামূলক প্রচারণাসহ গ্রামের সবাইকে ঘরে থাকার আন্তরিক অনুরোধ জানানোসহ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বেশকিছু পরিবারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, করোনায় সনাক্ত হওয়া ঐ নারী গার্মেন্টসকর্মী গত ১৬ এপ্রিল স্বামীসহ উপজেলার কামদেববাড়ি শশুড় বাড়িতে আসেন। তিনি ঢাকার জামগড়া এলাকার টেক্সম্যাক্স গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি