১০:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিকল ট্রাক সরাতে গিয়ে বঙ্গবন্ধু সেতুর উপর উদ্ধারকর্মী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুর উপর একটি বিকল ট্রাক সরাতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় সেতুর উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪) দিবাগত রাত দেড়টার দিকে সেতুর ৩০ নং পিলারের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের (৩৫) ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষনাবেক্ষনে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এন্ড কন্ট্রাকশন কোম্পানীর (সিসিসিসি) পেট্রোল ও রেকার গাড়ীর উদ্ধারকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলী এহসানুল কবির পাভেল বলেন, রাত দেড়টার দিকে সেতুর উপর বিকল হওয়া ট্রাকটি সরাতে গিয়ে অপর একটি মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরত্বর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

পরে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। সে বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষনাবেক্ষন ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিসিসির উদ্ধারকর্মী হিসেবে কর্মরত ছিল। ঘটনাটি রাতে হওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। তবে সেই সময়ের সেতুর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ট্রাকটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর ৩০নং পিলারের কাছে  উত্তরবঙ্গগামী লেনে একটি বিকল ট্রাক সরাতে রেকার নিয়ে উপস্থিত হয় কাদের সেতু কর্তৃপক্ষর কয়েকজন উদ্ধারকর্মী। এসময় উত্তরবঙ্গগামী একটি মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি