০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে লকডাউন করা বাড়িতে পৌছে যাচ্ছে খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ইতিমধ্যে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঢাকা ও নারায়নগঞ্জ থেকে অনেক মানুষ এরই মাঝে নাগরপুরে ঢুকে পড়েছে। এজন্য প্রতিনিয়ত প্রশাসনকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নতুন নতুন বাড়িকে লকডাউন করতে হচ্ছে। 

লকডাউনকৃত বাড়ির লোকজন যেন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বেরোতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রশাসনকে। সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে নাগরপুর উপজেলা প্রশাসন। 

এছাড়া করোনা ভাইরাসের কারনে যেসকল বাড়ি লকডাউন করা হয়েছে তাদের বাড়িতেও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

সোমবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের লকডাউনকৃত ২৫ টি পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেন সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা। 

তিনি এ সময় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তায় শুরু থেকেই সহবতপুর ইউনিয়ন পরিষদ ত্রাণ বিতরন করে আসছে। গত ১৭ ই এপ্রিল সহবতপুরের নন্দ পাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ৩০ বাড়ি লকডাউন করা হয়। আজ করোনা ভাইরাসের কারনে লকডাউন করা ২৫ টি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। প্রশাসনের তরফ থেকে চাল, ডাল, আলু ও আমার ব্যক্তিগত তরফ থেকে লবন এবং মিষ্টি কুমড়া বিতরণ করেছি। যে পর্যন্ত তাদের লকডাউন অবস্থার পরিবর্তন না হবে সে পর্যন্ত তাদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি