০৮:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার ঝুঁকি নিয়েই কর্মস্থলমুখী গার্মেন্টকর্মীরা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

হঠাৎই গার্মেন্টস খোলার সংবাদে আবারো করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়ে দলে দলে গার্মেন্টকর্মীরা কর্মস্থল ঢাকা যেতে শুরু করেছেন নানা পন্থায়। যে যেমন পরিবহন পাচ্ছেন তাতে চেপেই ঢাকার দিকে ছুটছে চাকুরি বাঁচানোর তাগিদে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গার্মেন্টকর্মীদের মাইক্রোবাস, সিএনজি, মিনি ট্রাক ও মোটরসাইকেলে করে কর্মস্থলে যেতে দেখা গেছে। এতে সুযোগ বুঝে গাড়ির ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। 

জানা গেছে, দেশে করোনাভাইরাসের কারণে সরকার সাধারন ছুটি ঘোষণা করলে গার্মেন্টকর্মীরা কর্মস্থল ছেড়ে বাড়িতে চলে আসে। তবে বেতন দেওয়া ও আগামী ২৬ এপ্রিল থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস খোলা রাখার খবরে ঢাকার পথে ছুটতে শুরু করেছে করোনাভাইরাস ঝুঁকি নিয়ে। 

সরেজমিনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, গার্মেন্টকর্মীরা ঢাকার চন্দ্রা, গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষায় বসে রয়েছে। অনেকে আবার বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছে। 

কর্মীরা জানান, দেশে যখন লকডাউন চলছে সেখানে নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হোক। করোনাভাইরাস সংক্রমণরোধে শ্রমিকদের সহায়তা প্রদান করে ছুটি দেয়া হোক। নইলে না খেয়ে দিন কাটাতে হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি