১০:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বিদ্যুত পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় তারে পৃষ্ট হয়ে শামীম (২৬) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গোবিন্দাসীর স্কুল রোড এলাকায় এই ঘটনা ঘটে। সে উপজেলার গোবিন্দাসী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসীর স্কুল রোড এলাকায় সন্ধ্যার দিকে বিদ্যুৎ অফিসের স্ইুস বোর্ড এটেনডেন্টে লোকমান হোসেনের সাথে কথা বলে বিদ্যুতের শাটডাউন নিয়ে কাজ করছিল শামীম। কিন্তু কাজ শেষ না হওয়ার আগেই বিদ্যুৎ চলে আসায় তারে পৃষ্ট হয়ে মারা যায় সে। 

শামীমের সহযোগী শাহ আলম জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের (এসবি) লোকমানের সাথে কথা বলে শাটডাউন নেয় শামীম। এরপর সে লাইন মেরামতের জন্য মই দিয়ে ট্রান্সফর্মারের কাজ শুরু করে। কিছুক্ষণ পরই লোকমান লাইন চালু করে ফেলে। এতে শামীম বিদ্যুতপৃষ্ট হয়ে নীচে পড়ে মৃত্যু হয়।
 
ভ‚ঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মশিউর রহমান জানান, তারে পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যুর ঘটনা শুনেছি। তবে কেউ ফোন করে অফিসে বিদ্যুৎ শাটডাউন নিতে পারেন না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি