০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাল ওজনে কম দেয়ায় ডিলারের লাইন্সেস বাতিল, জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে আশরাফুল আলম বাচ্চু নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।একই অপরাধে তাঁর লাইন্সেসও বাতিল করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

আশরাফুল আলম বাচ্চু ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে ভাতগ্রাম ইউনিয়নের ৮২৪ জন হতদরিদ্রের জন্য দুই জন ডিলার রয়েছেন।কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে সপ্তাহে তিন দিন ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। 

সোমবার সকালে দুল্যামুনসুর বাজারে ডিলার বাচ্চু তার অধীনে থাকা ৪১২ জন কার্ডদারীদের মধ্যে চাল বিক্রির সময় ৩০ কেজির স্থলে ২/৩ কেজি করে চাল ওজনে কম দিয়ে বিক্রি করছে বলে খবর পান। পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ডিলার বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন।একই অপরাধে তাঁর নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচীর লাইন্সেসও বাতিল করা হয়।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদের সঙ্গে কথা হলে তিনি বলেন, যেহেতু তাঁর লাইন্সেস বাতিল করা হয়েছে সেহেতু খাদ্য অফিসের লোকজনের উপস্থিতিতে পাশ্ববর্তী ডিলারের মাধ্যমে ওই এলাকায় চাল বিক্রি কার্য়ক্রম চালু রাখা হবে। 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি