১০:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৫টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৫টার পরও দোকান খোলা রাখার অপরাধে বিভিন্ন বাজারের ৭জন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা আদায় করেন। 

উপজেলার শুভুল্যা, দেওহাটা, গোড়াই ও ক্যাডেট কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের দুই বিচারক বিকেল ৬টার পর বাড়ির বাহির হওয়াদের নানাভাবে বুঝিয়ে বাড়িতে পাঠান।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় ৭জন ব্যবসায়ীর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি