০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মে ২০১৬ | | ৯১৫
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিদগ্ধ হয়ে হ্যাপি নামের সাত বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘরে জ্বালানো কুপির আগুনে দগ্ধ হয়ে আড়াই মাস চিকিৎসার পর শনিবার ভোররাতে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।

সে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের লাল মাহমুদের মেয়ে এবং হাসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘরে জ্বালানো কুপির আগুনে শিশু হ্যাপির পড়নের জামা কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে যায়। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ আড়াই মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে এলে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন জানান, হ্যাপির মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি