১০:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্লিনিকের চিকিৎসা সেবা নিশ্চিতে র‌্যাবের উদ্যোগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের কারনে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বারে বসছেন না চিকিৎসকরা। স্বাস্থ্য নিরাপত্তার কারনে চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে এ আতঙ্ক। এতে রোগীরা যেমন বিপাকে পড়ছেন, তেমনি আতঙ্কিত সাধারণ মানুষও। আর এই করোনা ভাইরাস বিষয়ে ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টার গুলোতে কর্মরত স্টাফ ও মালিকদেরকে সচেতন করতে কাজ করছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্য সেবা চলমান করার জন্য ক্লিনিক মালিক ও স্টাফদের সাথে কথা বলেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

এসময় টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিকসহ র‌্যাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনা ভাইরাস আতঙ্কে ডাক্তারা নিয়মিত চেম্বারে বসছেন না। ফলে হাজার হাজার সাধারন মানুষ তাদের সুচিকিৎসা পাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের নিয়মিত তাদের চেম্বারে বসতে ক্লিনিক মালিকদের সাথে কথা বলছি। যাতে করে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকেন এবং সাধারন মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি