১০:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩৫ বাড়ি লকডাউন

মির্জাপুরে করোনা রোগী শনাক্ত 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শনাক্ত রোগীর বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।  

বুধবার সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শনাক্তকৃত ওই রোগী নারায়নগঞ্জের একটি ক্লিনিকে চাকুরী করেন। গত রোববার তিনি নরায়ানগঞ্জ থেকে মির্জাপুরে ভাওড়াতে গ্রামের বাড়িতে আসেন। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে তাঁর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চত হয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আবদুল মালেকের নেতৃত্বে চিকিৎসক দল তাঁকে ঢাকায় পাঠান। 

নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, রাতে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় পাঠানো হয়। একই সঙ্গে তাঁর বাড়ির আশেপাশের প্রায় ৩৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি