০৯:০৫ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু,বাড়ি লকডাউন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কলেজ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করায় তার বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, মৃত কলেজ মিয়া তাবলিগ জামাতে গিয়েছিল। ১০-১২দিন আগে তাবলিগ শেষে বাড়িতে ফিরেন। এরপরই তিনি জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান জানান, স্থানীয় চেয়ারম্যান তাদের ইউনিয়নের পাটিতাকান্দিতে একজন জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যবরণ করেছেন বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহে করে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, খবর পেয়ে মেডিকেল টিম মৃত ব্যাক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এঘটনায় মৃতের বাড়িটি লকডাউন করা হয়েছে।

এসআর 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি