০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা: কৃষি ও কৃষক বাচাঁতে জরুরী সভা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রভাবে দেশ আজ অঘোষিত লকডাউনে আছে। মানুষ তাদের প্রাত্যহিক কর্মকান্ড যথাযথ ভাবে করতে পারছে না। এখন সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও চলছে ইরি-বোরো চাষের মৌসুম। এ মৌসুমে কৃষক যেন তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে ঘরে তুলতে পারে সে বিষয়টি লক্ষ্য রাখতে তথা কৃষিখাতকে বাচাঁতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এ জরুরী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

তিনি এ সময় জরুরী সভায় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, দেশের এ দূর্যোগ মোকাবেলায় আমাদের কৃষি ও পশু সম্পদকে রক্ষা করতে হবে। এজন্য তিনি ব্যাংক ম্যানেজারদেরকে প্রকৃত কৃষক ও খামারীদের সহজশর্তে ঋন দেওয়ার আহবান জানান। টাকার অভাবে কোন কৃষক ও খামারী যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকটা লক্ষ্য রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। 

সভায় প্রকৃত কৃষক ও খামারীরা তাদের উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়নের মাধ্যমে যাতে সহজশর্তে ঋন পায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক নাগরপুর সদর শাখার ব্যবস্থাপক শান্তনু ঘোষ সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি