০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ভূইয়া আর নেই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। এক বছর যাবৎ তিনি নানাবিধ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। 

রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বাদ এশা বেপারীপাড়া ঈদগাঁহ মাঠে জানাজা নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ও রাত ৮টায় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ভূইয়া বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি