১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ শতাধিক চিকিৎসককে পিপিই উপহার দিলো ওয়ালটন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

সারাদেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে যখন ঘরে থাকার নির্দেশ দেয়া হচ্ছে, ঠিক তখনও জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসরা। নিজেদের নিরাপত্তার কথা ভুলে দেশের হাসপাতালগুলোতে তারা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সেবা। তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে না করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীরাও। 

আর তাই এই সকল চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী সকল সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তুলে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক গ্রুপ ওয়ালটন।

এরই অংশ হিসেবে টাঙ্গাইলে ৪৯৯ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) উপহার দেয়া হয়।

রোববার  (৫এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত তিন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর জন্য পিপিই দেয় ওয়ালটন।

হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সদর উদ্দিন ও আরএমও ডা. মনিরা পারভীনের হাতে ওয়ালটনের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, ওয়ালটন গ্রুপের উপ-পরিচালক অনুপ কুমার সাহা, সিনিয়র সহকারী পরিচালক ফজলুর রহমান, ওয়ালটনের সহ প্রতিষ্ঠান রাইজিংবিডি.কমের টাঙ্গাইল প্রতিবেদক শাহরিয়ার সিফাত ও সাভার ওয়ালটন প্লাজার সহকারী পরিচালক শাহীন শিকদার প্রমুখ। 

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার আরও ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত হয়ে আরও ১৯৯ টি পিপিই তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা।

এরমধ্যে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪টি, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি, জেলা শহরের ধলেশ্বরী হাসপাতালে ৪টি, ব্যুরো বাংলাদেশ হাসপাতালে ৮টি ও সদর উপজেলার ১৭টি ইউনিয়নের চিকিৎসকদের মাঝে ১টি করে পিপিই উপহার দেয়া হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি