১০:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডা. বর্ণালী ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে দোয়া মাহফিল

ইউএনএ , নিউইয়র্ক | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ ডিসেম্বর ২০১৬ | | ১৪৩
, টাঙ্গাইল :

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে বার্ষিক দোয়া মাহফিল হয়েছে। গত ২৭ নভেম্বর রোববার বাদ জোহর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জ্যামাইকার ১৭০-০৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় অবস্থিত অফিসে দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ।

এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাপাফ-এর সাবেক সভাপতি এবং ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনীতিক আলী হোসেন সহ শাহানা বেগম, মাহমুদা খাতুন শেফালী প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ দোয়ার পূর্বে মওলানা মির্জা আবু জাফর বেগ বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা:) চিকিৎসকদের পছন্দ করতেন, ভালোবাসতেন।

তিনি বলেন, মহানবী মানুষের যেকোন চিকিৎসায় চিকিৎসকের কাছ থেকে সেবা নেয়ার কথা বলেছেন।

উল্লেখ্য, ডা. বর্ণালী হাসান একজন ইন্টারনাল মেডিসিন চিকিৎসক। অপরদিকে ডা. মাহফুজুল হাসান একজন জেনারেল ডেন্টিস্ট। দক্ষ চিকিৎসক হিসেবে দেশী-বিদেশী রোগীদের কাছে উভয়ের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে চিকিৎসা সেবায় জড়িত রয়েছেন।

জ্যামাইকা ছাড়াও নিউইয়র্কের সানি সাইডে তাদের আরো একটি অফিস (৪০-১৪ গ্রীণপয়েন্ট এভিনিউ) রয়েছে। অফিস ও পেশার সাফল্য, আত্বীয়-স্বজন আর রোগীদের কল্যাণের জন্য প্রতিবছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি