১০:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কালিহাতীর সাংবাদিকদের কর্মবিরতী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কালিহাতী প্রেসক্লাব। 

উপজেলার যদুরপাড়া গ্রামের রেহানা পারভীনের স্বামী হাফিজুর রহমান দুলাল দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী। সম্প্রতি তিনি বাড়ীতে এসে আত্মগোপন রয়েছেন বলে স্থানীয় লোকদের মুখে শুনে সাংবাদিক তুহিন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। 

উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে না পেয়ে ক্ষিপ্ত হয়। পরে স্থানীয় একটি মহলের প্ররোচনায় ওই প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে কালিহাতী প্রেসক্লাবের সকল সাংবাদিক উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 

এসময় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মিয়া, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, সাধারণ সম্পাদক দাস পবিত্রসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি