০৬:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পিপিই বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপজেলা পরিষদের পক্ষ থেকে এ পিপিই বিতরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রোকনুজ্জামান খানের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময়  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা মো. রাজিব আহম্মেদ রাজু সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, যখন সারা দেশের মানুষ করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় রয়েছে। তখন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকির কথা চিন্তা না করে রোগীদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসকদের সুরক্ষার কথা বিবেচনা করে সরকার ভাইরাস সংক্রমণ প্রতিরোধক মানসম্মত পিপিই সরবরাহের ব্যবস্থা করছে।

সরকারিভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছু পিপিই আগে পেয়েছে। আজ আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পিপিই ও মাস্ক বিতরণ করেছি। যতদিন দেশে করোনা ভাইরাসের আতঙ্ক কাটবে না ততদিন পিপিই ও মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি