০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সড়কে ছিটানো হলো জীবাণুনাশক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার সকাল থেকে জীবাণু নাশক ছিটানো হয়েছে।

উপজেলা প্রশাসন এবং ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

আগামী কয়েক দিন প্রতিদিন একবার করে এ জীবাণুনাশক ছিটানো হবে। 

এ সময় উপজেলার সদর সড়কে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেসব গুরুত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গাতেই এ জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে।

তিনি এ সময় সাংবাদিকদের মাধ্যমে সকলকে এ দুর্যোগ মোকাবিলায় ঘরে থাকার আহবান জানান। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক শহরের গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করেছি। এতে করে কিছুটা হলেও ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষাপাব। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে গেলে আমাদের আরও জীবাণুনাশক উপকরন প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি