০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা ভাইরাস নিয়ে ব্যতিক্রম উদ্যোগ থানায়

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বীগ্ন দেশের মানুষ। আর মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ। 

থানার প্রবেশ মুখে বসানো হয়েছে হাত ও মুখ ধোয়ার বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ড ওয়াশ, পাশে দেয়ালে টানানো হয়েছে একটি নির্দেশিকা। দেওয়া আছে, হাত ও মুখ ধোয়ার নিয়মাবলি। থানায় আসা ব্যক্তিদের হাত ও মুখ ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। গত বুধবার থেকে শুরু করা হয়েছে এ কার্যক্রম। 

সলিমবাদ থেকে থানায় সেবা নিতে আসা মো. সাইফুল ইসলাম পুলিশের এ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আসলে মরণঘাতী এ ভাইরাসের হাঁত থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন হতে হবে ও সকল নিয়ম মেনে চলতে হবে।

ওসি আলম চাঁদ  জানান, প্রতিদিনই নানা অভিযোগ নিয়ে স্থানীয়রা থানায় আসেন। তাছাড়া থানায় কর্তব্যরত অফিসাররা দিনভর ডিউটি শেষে থানায় রিপোর্ট করতে আসেন। তাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন কার্যক্রম শুরু করেছি। আমরা আরও উদ্যোগ নিয়েছি সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবো। আর এ জন্য আমরা আগামী দুই এক দিনের মধ্যে নির্দিষ্ট পয়েন্টগুলোতে সাবান,হ্যান্ড ওয়াশ,পানি,পানির ড্রাম ও সচেতনতামূলক ব্যানার সরবরাহ করবো।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি