১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় করোনা ভাইরাসকে পূঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার সকাল থেকে দুপুরে পেঁয়াজের দাম বেশি নেয়ায় এলেঙ্গা কাঁচা বাজারে পাইকারি ব্যবসায়ী  মফিজুলকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ৫ হাজার টাকা, শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা, মাসুদকে ৫ হাজার টাকা ও আনিছুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত।

এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা ভাইরাসকে পূঁজি করে ক্রেতা সাধারনের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এলেঙ্গা বাজারে ৬ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি