১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার আতঙ্কের মধ্যে দেশের সকল মানুষ যখন দিশেহারা তখনই টাঙ্গাইলের ঘাটাইলের অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে নিত্যপন্যের মূল্য। 

ঘাটাইলের পৌরসভার বাজার ঘুরে দেখা গেছে দুদিন আগেও প্রতি ৫০ কেজি চালের বস্তা যেখানে ছিল চালের ধরন অনুযায়ী ১৬শ থেকে ১৭শ টাকা সেখানে একদিনের ব্যবধানে প্রতি বস্তায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারেও রয়েছে অস্থিরতা। ৩০ টাকার পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

খবর পেয়ে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ অসাধু ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে।

করোনা আতংকে দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতেই এ অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি