০৭:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোটরসাইকেল চালাতে গিয়ে শিশু শিক্ষার্থী নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে। নিহত শাহীন (১২) ঘাটাইল উপজেলার সাগরদিঘীর ফুলমালীর চালা এলাকার রোস্তম মিয়ার ছেলে এবং রফিক রাজু কোচিং সেন্টার সখিপুর শাখায় সপ্তম শ্রেণীতে পড়তো। 

এঘটনায় তার সাথে থাকা জাহাঙ্গীর (২৪) নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১দিকে ঘাটাইলের জোড়দিঘী ফুলমালি চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, জাহাঙ্গীর নামের একজনকে নিয়ে নিহত শাহীন উপজেলার জোড়দিঘী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী কয়াদি বাজার যাচ্ছিল। 

এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে শাহীনের মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় জাহাঙ্গীর। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি